সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাইস্কুলে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলে- মাদকবিরোধী ৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য এবং ৩৫০শিক্ষার্থীর উপস্থিতিতে মাদকবিরোধী লিফলেট বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল হতে দুপুর পর্যন্ত অত্রশিক্ষা হলরুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম
এ সময়ে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়ংকর কুফল ও ক্ষতিকর দিকগুলো বিস্তারিত তুলে ধরে বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে মাদক থেকে সর্বদা দূরে থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব মোঃ সাজেদুল ইসলাম মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান, অত্র স্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি সদস্য-মোছাঃ জিয়াসমিন সুলতানা, অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ জহুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সদস্য মোঃ তানভীর সেখ, সদস্য সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের মনোনীত শিক্ষক মোঃ রাশিদুল হাসান প্রমুখ।
উক্ত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্বলিত খাতা, কলম এবং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিদ্যালয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট মাদকবিরোধী কমিটির সভাপতিসহ উপস্থিত সকল সদস্যকে প্রতিমাসে নিয়মিতভাবে অন্তত একটি সভা আয়োজনের অনুরোধ জানান,যাতে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকে।

