খুঁজুন

কাজ পেতে অভিনেত্রীকে প্রযোজকের কু-প্রস্তাব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ণ
কাজ পেতে অভিনেত্রীকে প্রযোজকের কু-প্রস্তাব

গ্ল্যামারের দুনিয়া বলিউড। অনেকে আবার মিডিয়া জগতকে নষ্ট জগৎ বলেও মন্তব্য করেন। কোটি কোটি টাকা রোজগার, জনপ্রিয়তা, ক্যামেরার ঝলকানি যেন হাতছানি দিয়ে ডাকে। সেই ডাকে সাড়া দিয়ে প্রতি বছরই মুম্বাই পাড়ি দেন হাজার হাজার যুবক-যুবতী। তারা জানেন, এখানে ক্যারিয়ার গড়া সহজ নয়। তারপরও ভাগ্য পরীক্ষা করেন। যদি শিকে ছেঁড়ে।

আয়েশা কাপুরও এভাবেই এসেছিলেন বলিউডে। এখন তিনি প্রতিষ্ঠিত টিভি অভিনেত্রী। তবে শুরুটা সহজ হয়নি মোটেও। প্রযোজকদের অদ্ভুত আবদার সামলাতে হয়েছে তাকে। কখনো আবার না মানায় শো থেকেও বের করে দেওয়া হয়েছে।

সেসব নিয়েই সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী। আয়েশার কথায়, ‘ইন্ডাস্ট্রিকে যতটা রঙিন, যতটা আধুনিক মনে হয়, ততটা নয়।’

অভিনয় জগত বড় কঠিন। অনবরত সংগ্রাম করতে হয়। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আয়েশাও লড়ছেন। টিভি এবং ওয়েব সিরিজের এই জনপ্রিয় অভিনেত্রীকে অনেক সমস্যাতেও পড়তে হয়েছে।

টিভি শো ‘শেরদিল শেরগিল’ দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন আয়েশা। তাঁর একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে বলেছিলেন, ‘ছবিতে কাস্ট করতে পারি, তবে আমার বউ হতে হবে।’

আয়েশা বলছেন, প্রযোজকের শর্ত না মানায় তাকে শো ছাড়তে বাধ্য করা হয়েছিল।

তিনি বলেন, ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছি। অভিনয় ছিল আমার স্বপ্ন। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। যখনই কারও সঙ্গে দেখা করতে যেতাম, ভুলভাল উপদেশ দিত। একবার একটি সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাই। বড় রোল। মোটা টাকা পারিশ্রমিক। কিন্তু প্রযোজক শর্ত দেন। বলেন, তাকে বিয়ে করলে তবেই এই চরিত্রে তিনি কাস্ট করবেন।

শুধু তাই নয়, আমাকে তিনি বলেন, বিলাসবহুল জীবন কাটাবে। কোনও অসুবিধা হবে না। কিন্তু আমি রাজি হইনি। প্রযোজকের প্রস্তাব না মানায়, অভিনয়ের সুযোগও মেলেনি। শো থেকেই বের করে দেওয়া হয় আমাকে।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক