কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম
রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছেন নাটোর জেলার লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ।
গত রোববার (২৩ আগস্ট) নাটোর জেলার মাস্টার প্যারেড ও অপরাধ মূল্যায়ন সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ কর্তৃক জুলাই/২৬ মাসের কর্মমূল্যায়নে স্বীকৃতি হিসেবে এই সম্মাননা ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।
সম্মাননা পাওয়ার পর সোমবার (২৪ আগস্ট) অনুভূতি ব্যক্ত করে ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ভালো কাজের স্বীকৃতি উৎসাহ ও কর্মস্পৃহা বৃদ্ধি করে। এই সাফল্যে লালপুর থানা পুলিশ পরিবার সত্যিই আনন্দিত। এই সাফল্যের অংশীদার নাটোর জেলা পুলিশের সকল সম্মানিত সদস্যগণ।
তিনি আরও বলেন, আমার ও আমাদের এই সাফল্যের অংশীদার নাটোরের লালপুরের সকল জনসাধারণের। যারা পুলিশকে ভালবেসে সব সময় পুলিশের পাশে থেকে তাদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাফল্যের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।

আরও পড়ুন