বেলকুচিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এ সময় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ, বণিক সমিতির সেক্রেটারি হাজী মোহাম্মদ আলী ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রাম বন্দরে গণমাধ্যম নিয়ন্ত্রণের নির্দেশনা নজিরবিহীন ও বেআইনি: সিইউজে
ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ওসির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ
বেলকুচি মুকুন্দগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতার আর্থিক সহায়তা
রাজারহাটের নাজিমখানে আগুনে পুড়ে যাওয়া বাড়িতে এনসিপি নেতার আর্থিক অনুদান
উখিয়া আশ্রয়শিবিরে ৩ সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

আরও পড়ুন
বেলকুচিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এ সময় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ, বণিক সমিতির সেক্রেটারি হাজী মোহাম্মদ আলী ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রাম বন্দরে গণমাধ্যম নিয়ন্ত্রণের নির্দেশনা নজিরবিহীন ও বেআইনি:…
ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ওসির বিরুদ্ধে ঘুষ…
বেলকুচি মুকুন্দগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতার আর্থিক…
রাজারহাটের নাজিমখানে আগুনে পুড়ে যাওয়া বাড়িতে এনসিপি নেতার…