সাংবাদিক সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

নিউজ ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬ ২:১৬ পিএম
সাংবাদিক সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক সুবীর বসাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তার পরলোকগমনের খবর পেয়ে সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতারা বলেন, সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যু কিশোরগঞ্জের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জবাসী একজন কীর্তিমান সাংবাদিককে হারাল। তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেন তারা।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনের নেতারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...