‘জুলাই শহীদ’ নামে অ্যাপ চালু করল জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬ ৩:০৯ পিএম
‘জুলাই শহীদ’ নামে অ্যাপ চালু করল জামায়াতে ইসলামী

জুলাই আন্দোলনে শহীদদের সব তথ্য একসঙ্গে সন্নিবেশ করার জন্য জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে চালু হলো ‘জুলাই শহীদ’ অ্যাপ। গুগল প্লে স্টোরে গেলেই পাওয়া যাবে এই অ্যাপ।

এই অ্যাপ চালুর বিষয়টি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

ওই পোস্টে জানানো হয় হয়, ‘আলহামদুলিল্লাহ। জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই শহীদদের জীবনী নিয়ে একটি অ্যাপ পাবলিশ হয়েছে। অ্যাপটি ইন্সটল করুন, অন্যকেও শেয়ার করুন। জুলাই শহীদরা আমাদের প্রেরণা। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের মুক্তি দান করেছেন। শহীদদের জীবনী নিয়ে চর্চা করা, তাদের জন্য দোয়া করা তাদের পরিবারের খবর নেওয়া আমাদের দায়িত্ব।’

অ্যাপটিতে ঢুকলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের শহীদদের নাম, ঠিকানা, জন্মতারিখ। প্রত্যেকের শহীদ হওয়ার ঘটনাস্থল, পেক্ষাপট, তাদের পরিবার ও স্বজনদের প্রতিক্রিয়াসহ সংশ্লিষ্ট নানা তথ্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...