খুঁজুন

বিপিএলের মান উন্নয়নে বিশেষ পরামর্শ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ
বিপিএলের মান উন্নয়নে বিশেষ পরামর্শ প্রধান উপদেষ্টার

বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এখনো তেমন সাড়া পড়েনি। তবে ক্রিকেট অনুরাগীদের বিপিএল উৎসবকে আরো আনন্দময় ও আকর্ষণীয় করে তুলতে এরইমধ্যে বিশেষ তৎপরতা দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যস্ততায় এরইমধ্যে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছেন বিসিবির শীর্ষ কর্তারা। তাৎক্ষণিকভাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড কর্তাদের কিছু পরামর্শও দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শনিবার দুপুরে বিসিবিতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে সেসব তথ্য দিলেন ফারুক আহমেদ।

বিপিএলের ১১তম আসরে এসেও ফ্র্যাঞ্চাইজি জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে হয়েছে বিসিবিকে। সেটা স্বীকার করে বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলে এটা আমাদের এগারোতম আসর। আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে এখনো স্ট্রাগলিং। এটা একটা ফ্যাক্ট। আমার বোর্ড সভাপতি হিসেবেও এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই।’

বিপিএল আয়োজনকে আরো ভালো করার সংকল্প ও ইচ্ছে আছে ফারুক আহমেদের। বিসিবি সভাপতি বলেন, ‘সবসময় একটা শুরু থাকে, যেখান থেকে আমরা উত্তরোত্তর ভালো করতে পারি।’

কীভাবে আরও ভালো করা যায়, বিপিএলকে আরও আকর্ষণীয়, জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পরামর্শও নিয়েছে বিসিবি।

সে তথ্য জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সে ব্যাপারে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। যারা বিপিএল নিয়ে কাজ করেন এমন দুই জন কর্মকর্তারকে নিয়ে আমরা ক্রীড়া উপদেষ্টা ও উনার সঙ্গে যারা আছেন সবাই বসেছি।’

ফারুক আহমেদের দাবি, আলোচনা সফল হয়েছে।

তিনি বলেন, ‘আমারদের দারুণ কিছু কৌশল ছিল। ওগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করেছে। এ ব্যাপারে আজকে একটা প্রস্তাবনা দিয়েছি। আপনারা জেনে অবাক হবেন, একটা টুর্নামেন্টে কত জিনিস ঢুকানো যায়। তবে এটাও বলবো যে, এই মেয়াদে হয়তো এটা প্রথম। কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে যেগুলো আমরা চেষ্টা করবো প্রয়োগ করার। এটা এখান থেকে উত্তরোত্তর আরও উন্নতি করবে দিন দিন। তবে অবশ্যই আপনারা নতুন কিছু দেখতে পাবেন এই বিপিএলে। যেটাতে দর্শক, মিডিয়া সবাই সম্পৃক্ততা অনুভব করবে। এ ব্যাপারে দীর্ঘক্ষণ আলাপ করেছি।’

বিসিবি ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে কিছু প্রস্তাবনা দিয়েছেন, এমনটি উল্লেখ করেছেন ফারুক আহমেদ। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে আরও একবার বসবেন এবং তখন তার সামনে আরও কিছু প্রস্তাবনা দেওয়া হবে জানান বিসিবিপ্রধান।

এ সম্পর্কে ফারুক আহমেদের কথা, ‘আমি নিশ্চিত ক্রীড়া উপদেষ্টাও বলবেন। প্রধান উপদেষ্টাও কিছু তাৎক্ষণিক ধারণা দিয়েছিলেন। এখন আমরা যে প্রস্তাবনা দেবো, তারপর তিনি আরও কিছু যোগ করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে আরেকটা মিটিং হবে। তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।’

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

“একটি গাছ একটি প্রাণ, সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” স্লোগানকে সামনে রেখে শিক্ষা, মানবতা ও সমৃদ্ধির পতাকাবাহী সামাজিক সংগঠন, ঐতিহ্যবাহী সভ্যতার ভবানীগঞ্জ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। যা নিয়ে রীতিমতো এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন সংগঠনটির সকলে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভবানীগঞ্জ ইউনিয়নের জিয়ার খালের দুই পাড়ে সংগঠনটির একঝাঁক তরুণদের উদ্যোগে এই মহৎ কর্মসূচি পালন করা হয়।

এসময় অমলকি, জলপাই, তেতুল, হরিতকি, অর্জুন, চালতা, আতা সহ বিভিন্ন ধরনের প্রায় শতাধিক ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় যুবসম্প্রদায় সহ সভ্যতার ভবানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচি শেষে তারা নিয়মিত এমন উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি মনে করছেন, তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথও খুলতে পারে।

সাক্ষাৎকারে সোনি বলেন, দুই দেশের মধ্যে অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ বিষয়ে দুই দেশ একমত হলেও পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা সম্ভব হয়নি।

সোনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানেও বাংলাদেশ ভারতের আরও সক্রিয় ভূমিকা চায়। তার মতে, এ ক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া ভারতের তেমন কিছু করার নেই। কারণ, মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কথা শুনতে পারে। তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে সেই সুযোগ তৈরি হলে বাংলাদেশ ভারতকে এসব সমস্যা সমাধানে তার প্রভাব কাজে লাগানোর অনুরোধ করতে পারে বলে মনে করেন তিনি।

একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুলনামূলকভাবে ‘অনেক বেশি খোলামেলা’ এবং ‘ভারতবিরোধী নন’ বলে মন্তব্য করেছেন বিদ্যাভূষণ সোনি। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সোনি। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারেক রহমান তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা মানুষ। তিনি ভারতবিরোধী নন এবং নিজে এমন কোনও বক্তব্যও দেননি, যেটিকে ভারতের বিরুদ্ধে বলে মনে করা যায়। তাই ভারতও সতর্কভাবে এই সুযোগ তৈরি করার চেষ্টা করছে।’

তিনি বলেন, দুই দেশের সরকারি মুখপাত্ররা এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো মূলত রাজনৈতিক বক্তব্য। তবে দুই দেশের রাজনীতিবিদরা এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তাই তারেক রহমানের ভারত সফরের এখনও সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

সোনি বলেন, ‘আমি এ বিষয়ে খুবই আশাবাদী’। তার মতে, ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। তিনি বলেন, ‘তিনি (তারেক রহমান) যদি না আসেন, তাহলে এই সুযোগটি হারিয়ে যাবে। দীর্ঘ সময়ের জন্য এই যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। আমরা কেউই এই সুযোগ হারাতে চাই না। তাই আমি বেশ আশাবাদী।’

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে নয়াদিল্লি ও ঢাকার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমান দিল্লিতে গেলে সেটি হবে ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর তার প্রথম ভারত সফর। সফর নিয়ে আলোচনা চললেও এখনও কোনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক ফেসবুকে সরকারের সমালোচনা: ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার প্রবাসীর পাল্টা অভিযোগ: খাসির জন্য নয়, ১০ গুণ দেনমোহর ধরায় ভেঙেছে বিয়ে