ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬ ১২:২৯ পিএম
ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ ছয়টি জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার বিজিবি সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত বাহিনীর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, কক্সবাজারে ৭ প্লাটুন এবং চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে তাঁরা সচেষ্ট রয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...