চাল আমদানিতে শুল্ক-কর কমালো সরকার
চালের সরবারহ বৃদ্ধি ও দাম কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এ জন্য চালের আমদানি শুল্ক-কর কমানো হচ্ছে।
রবিবার (২০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক কমাতে এমন একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এক প্রজ্ঞাপনে আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহার করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা ও রেগুলেটরি শুল্ক বা আরডি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পাশাপাশি আগাম কর ৫ শতাংশ পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
শুল্ক ও কর প্রত্যাহারের কারণে চালের আমদানি ব্যয় ১৪ টাকা ৪০ পয়সা কমবে বলে জানিয়েছেন এনবিআরের পরিচালক সৈয়দ এ মু’মেন। তিনি বাংলানিউজকে বলেন, আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
সম্পর্কিত খবর
বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করলো কাস্টমস
সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী

আরও পড়ুন