কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্য

অনলাইন নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৪ ৩:৪৭ পিএম
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্য

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোঃফারুক হোসেন(৫৫)হাজতির মৃত্যু বরণ করেন।

মঙ্গলবার ২২ অক্টোঃ রাতের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১:৪৫ এর দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোঃমোয়াজ্জেম হোসেন বলবন,
সোমবার ২১ অক্টোঃ দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।পরে চিকিৎসা দিয়ে কেন্দ্রীয় কারাগারে ফিরে নিয়ে যাওয়া হয়।গতরাতে আবারো হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়ে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন,
নিহত ফারুক কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার হাজতি নাম্বার ৬১৯০৮/২৩ তাঁর বাবার নাম লাল মিয়া তবে কি মামলায় আটক ছিলেন তিনি আমরা জানাতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...