খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

জরায়ুমুখ ক্যনাসার প্রতিরোধের টিকা দেয়া হয়

বেতাগীতে হঠাৎ অর্ধশত শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

কে এম মাইনুল ইসলাম, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
বেতাগীতে হঠাৎ অর্ধশত শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ২৮ অক্টোবর ২০২৪ সোমবার সকাল ১০ টা থেকে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে।

ঘটনার খোঁজ নিয়ে জানাযায় গত কাল রবিবার স্কুলের শিক্ষার্থীদের জরায়ুমুখ ক্যনাসার প্রতিরোধের টিকা দেয়া হয়। এরপরে আজ সকালে ৯:৪৫ মিনিটে স্কুল মাঠে প্রতিদিনের ন্যায় এসেম্বলিতে যোগদান করে সকল শিক্ষার্থীরা।

এসেম্বলি শেষ হওয়ার পরেই একজন ছাত্রী অসুস্থ বোধ করলে শিক্ষকরা তাকে আলাদা রুমে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর একজন একজন করে ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর সংখা ক্রমে বাড়তে থাকে।

এ খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারুখ আহম্মেদ স্কুলে চলে আসেন এবং অসুস্থ্যদের হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন ও সাথে সাথে তিনি বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। সাথে বেতাগী থানার অফিসার ইনচার্জ জনাব একরাম হোসেনকে নিয়ে হাসপাতালে শিক্ষার্থীদের অবস্থা পরিদর্শক করেন এবং অভিভাবকদের সাথে কথা বলেন।

তিনি বলেন আমি খবর পেয়ে তাৎক্ষণিক চলে এসেছি  এখন হাসপাতাল শিক্ষার্থীদের চিকিৎসা চলছে সবাই মোটামুটি সুস্থ আছে। যদি প্রয়োজন হতো তাহলে উন্নত চিকিৎসার জন্য এদের বরিশাল পাঠাতাম। তবে এখানেই তাদের সঠিক চিকিৎসা হচ্ছে। ভয়ের কোন কারন নেই।

তবে কি কারনে এই সমস্যা হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে। অভিসার ইনচার্জ জনাব একরাম হোসেন বলেন আমি খবর পেয়ে সাথে সাথে চলে এসেছি, তিনি অভিভাবকদের শান্ত থাকার পরমর্শ দেন। যাতে কেউ আতঙ্কিত না হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। কেউ নতুন করে আসছে। এ ব্যপারে সরাসরি চিকিৎসকদের সাথে কথা বলার সুযোগ হয়নি।

উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলার এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২জন নারী ও ১ জন পুরুষ। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে একই সময়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে নির্বাচনী ঐক্য: জামায়াত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ