চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় ২ জনের যাবজ্জীবন
ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারীয়াহ এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,পলাতক কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার ৬ আসামি মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলার রায় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের ক্যানালের পাশের মাঠে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের শহীদ খাঁ, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করে। আদালত ২২ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে রায় প্রদান করেন।
সরকার পক্ষে অ্যাডভোকেট অজিত কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাড. কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল ও চেক…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে অভিযোগ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন
চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় ২ জনের যাবজ্জীবন
ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারীয়াহ এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,পলাতক কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার ৬ আসামি মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলার রায় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের ক্যানালের পাশের মাঠে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের শহীদ খাঁ, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করে। আদালত ২২ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে রায় প্রদান করেন।
সরকার পক্ষে অ্যাডভোকেট অজিত কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাড. কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে…
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে…
