পুঁজিবাজার উন্নয়ন আলোচনায় বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা
রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো পুনর্গঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আসবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে তার যাওয়ার কথা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অর্থ উপদেষ্টা।
সাক্ষাৎপর্বে বিএসইসির পক্ষ থেকে অর্থ উপদেষ্টার কাছে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নে স্বল্প, মধ্য এবং দীর্ঘর্মেয়াদি নীতি সহায়তার বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হবে।
সম্পর্কিত খবর
বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করলো কাস্টমস
সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী

আরও পড়ুন