খুঁজুন

রাঙ্গাবালীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা জাকিরের মানবিক দৃষ্টান্ত

মোঃ মামুনুর রহমান মামুন, রাঙ্গাবালী
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা জাকিরের মানবিক দৃষ্টান্ত

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। যেখানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে যাতে উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত হয়। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ আনসার ও ভিডিপির (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) উপজেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেন একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। তার সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বে রাঙ্গাবালী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালিত হয়েছে, যা উপজেলাবাসীর জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে।

মোঃ জাকির হোসেন রাঙ্গাবালী উপজেলায় যোগদানের পর থেকেই সৎ, নিষ্ঠাবান ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে আনসার ও ভিডিপির কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা সরাসরি রাঙ্গাবালীর মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সামাজিক উন্নয়ন, এবং সেবামূলক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় উপজেলা প্রশাসনে অবদান উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের জীবনমান উন্নত করতে সহায়ক হয়েছে।

তিনি ও ভিডিপি সদস্যসহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সেবা প্রদান নিশ্চিত করছেন। তার নেতৃত্বে এবং উপজেলা প্রশিক্ষকদের সহযোগিতায় নারী সদস্যরাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করেছে। মোঃ জাকির হোসেনের প্রচেষ্টায় রাঙ্গাবালীতে একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত আনসার ও ভিডিপি সংগঠন গঠিত হচ্ছে।

বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এখানে সাধারণ ঘটনা। ২০২৪ সালে ঘূর্ণিঝড় রিমেল উপকূলীয় অঞ্চলে আঘাত হানলে রাঙ্গাবালী উপজেলা সরাসরি এর প্রভাব অনুভব করে। এই পরিস্থিতিতে মোঃ জাকির হোসেনের নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্যরা জরুরি পদক্ষেপ গ্রহণ করেন এবং দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।

ঘূর্ণিঝড়ের সময়, তিনি ও তার নেতৃত্বে অন্তত উপজেলার ৬টি ইউনিয়নের ৮৪টি আশ্রয়কেন্দ্রে মানুষকে নিরাপদে স্থানান্তর করেন এবং তাদের খাদ্য, পানি, ও চিকিৎসা সেবা নিশ্চিত করেন। তার তৎপরতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয় এবং পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা পান। তিনি স্থানীয় উপজেলা প্রশাসন ও আনসার ভিডিপি সংগঠনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ২৫ জন ভিডিপি সদস্যের মধ্যে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, এবং ঢেউটিন বিতরণ করেন।

মোঃ জাকির হোসেন শুধু দুর্যোগ মোকাবেলায় নয়, বরং দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পেও অবদান রেখেছেন। তার নেতৃত্বে রাঙ্গাবালীর বিভিন্ন এলাকায় সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন।

উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে জানা যায় যে, মোঃ জাকির হোসেন ২৯ ডিসেম্বর, ১৯৯২ খ্রি. তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন এবং সেই থেকে অদ্যাবধি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্যন্ত পরিশ্রমী, অভিজ্ঞ এবং বিচক্ষণ এক কর্মকর্তা, মানবিক ও জনদরদী মনোভাবের জন্য বাহিনীতে সুপরিচিত।

তার সম্পর্কে আরও জানা যায় যে, বর্তমান পদে চাকরির সময়কালে, গত ১০ বছরে তাকে পাহাড়ি অঞ্চল ও সমুদ্রসংলগ্ন দুর্গম এলাকায় মোট ৭ বার বদলি করা হয়েছে। জনদরদী ও প্রবীণ এই কর্মকর্তা কর্মজীবনে চরম বৈষম্যের শিকার হয়েছেন। বৈষম্যমূলক বদলির শিকার হলেও, মোঃ জাকির হোসেনের নেতৃত্বে রাঙ্গাবালীতে উন্নয়ন পরিকল্পনা অব্যাহত রয়েছে। তার লক্ষ্য হলো রাঙ্গাবালীর প্রতিটি আনসার ও ভিডিপি সদস্যকে উন্নত সেবা প্রদানের পাশাপাশি তাদের জীবনমান উন্নত করা। তিনি নারীদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিতে চান এবং তাদের আরও সম্পৃক্ত করার জন্য পরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছেন।

এক্ষেত্রে, অত্র উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের জন্য ভূমি বরাদ্দ ব্যবস্থা এবং বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে আনসার ও ভিডিপি ক্লাব গঠন করা হচ্ছে, এবং ব্লু ইকোনোমি খাতে আনসার ও ভিডিপি সদস্যদের ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, স্থানীয় জনগণকে দুর্যোগ মোকাবেলার জন্য সিপিপি সহযোগিতায় প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে, যাতে তারা দুর্যোগের সময় নিজেদের রক্ষা করতে এবং স্থানীয়ভাবে সহায়তা প্রদান করতে সক্ষম হয়।

মোঃ জাকির হোসেনের নেতৃত্বে রাঙ্গাবালীতে সেবামূলক ও উন্নয়নমূলক কাজ এবং ঘূর্ণিঝড় রিমেল মোকাবিলায় তার অবদান প্রশংসনীয়। তার সৎ ও দায়িত্বশীল ভূমিকা এবং বিশেষ অবদান রাঙ্গাবালীতে একটি সুসংগঠিত ও উন্নত সমাজ প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। ভবিষ্যতে তার এই প্রচেষ্টা আরও সমৃদ্ধ ফলাফল বয়ে আনবে বলে আশা করা যায়, যা রাঙ্গাবালীর মানুষের জীবনকে আরও উন্নত ও সুরক্ষিত করবে।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু