সিংড়া পৌরসভার খাল দখলমুক্ত ও সৌন্দর্যের কাজ শুরু করলেন নবাগত ইউএনও

অনলাইন নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ৯:৩৪ পিএম
সিংড়া পৌরসভার খাল দখলমুক্ত ও সৌন্দর্যের কাজ শুরু করলেন নবাগত ইউএনও

নাটোরের সিংড়া শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ গ্রহণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

শনিবার সকাল ৯টা হতে পরিচ্ছন্নতার শুরুতেই সিংড়া কেন্দ্রীয় মসজিদ থেকে চাঁদপুর মসজিদ পর্যন্ত ১ কিলোমিটার হাটসিংড়া খালের আবর্জনা পরিস্কার করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ইউএনও মাজহারুল ইসলাম জানান, আমি যোগদানের পর জেনেছি এই খালটি দীর্ঘ প্রায় এক যুগ ধরে দখল-দূষণে জর্জড়িত। সিংড়া শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সবসময় দূর্গন্ধ ছড়ায়। এ কারণে এ খালটি পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিয়েছি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...