সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর)। ভোর ৬টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম, ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাঈম সরকার।
বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মোটরসাইকেল যোগে সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। অপর দিকে শাহজাদপুর থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস বোয়ালিয়া বাজার এলাকায় পৌছালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের গরু নিয়ে গেলো ইএসডিও এনজিও
রাজারহাটের নাজিমখান বাজারে সড়ক আটকে ভুষির বস্তা ডেলিভারি, দীর্ঘ যানজটে…
ফুলবাড়ীতে ধরলার স্রোতে সড়ক ভেঙে পাঁচ শতাধিক পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন
দুমকীতে উন্মত্ত কুকুরের তাণ্ডব, কামড়ে আহত অন্তত ৩০
বেলকুচিতে অবৈধ প্রসেস মিলের দূষিত বর্জ্যে ভেসে উঠছে মরা মাছ
পাইকগাছার গড়ইখালীতে জলাবদ্ধতা নিরসনে লংমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত

আরও পড়ুন
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর)। ভোর ৬টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম, ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাঈম সরকার।
বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মোটরসাইকেল যোগে সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। অপর দিকে শাহজাদপুর থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস বোয়ালিয়া বাজার এলাকায় পৌছালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের গরু নিয়ে গেলো…
রাজারহাটের নাজিমখান বাজারে সড়ক আটকে ভুষির বস্তা ডেলিভারি,…
ফুলবাড়ীতে ধরলার স্রোতে সড়ক ভেঙে পাঁচ শতাধিক পরিবারের…
দুমকীতে উন্মত্ত কুকুরের তাণ্ডব, কামড়ে আহত অন্তত ৩০
বেলকুচিতে অবৈধ প্রসেস মিলের দূষিত বর্জ্যে ভেসে উঠছে…