রাজধানীতে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৪ ১:০৯ পিএম
রাজধানীতে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৬) এক ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বুধবার(০৪ ডিসেম্বর) ভোরের দিকে মরদহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জিল্লুর রহমান জানান ,আমরা আমরা খবর পেয়ে চকবাজারের পোস্তা এলাকার ৬৬/১ নম্বর বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ হাত-পা বাঁধা লিঙ্গ কর্তন অবস্থায় বিছানার উপর থেকে উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমাদের ধারণা বাসায় একা থাকায় অজ্ঞত দুষ্কৃতীরা শ্বাসরোধ করে হত্যা করেছে।তবুও ময়নাতদন্তে প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই জিয়া জানান,আমার ভাইয়ের প্লাস্টিকের ডাইস এর কারখানা রয়েছে।গত ৩/৪ দিন ধরে আমার বোন মোছাঃ ফরিদা বেগম তার বাসায় আমার ভাবি ও তার দুই ছেলে এক মেয়েকে নিয়ে বেড়াতে যায়।তার পরে থেকে ভাই বাসায় একা থাকে। গত সোমবার রাত দশটার দিকে কারখানা থেকে বাসায় চলে আসে।

তারপরে আমার ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাই।পরে আমার ভাইয়ের বাসায় লোক পাঠাইলে বাসায় তালা লাগানো দেখলে সে চলে যায় কারখানায় সে বলে বাসায় তালা দেওয়া রয়েছে।তারপরে আমরা জানতে পারি বাসার মধ্যে কে বা কাহারা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে আমরা জানতে পারি।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলা বেলাবো থানার ইব্রাহিমপুর গ্রামের শামচুল ইসলামের সন্তান। বর্তমানে আমার ভাই চকবাজারের পোস্তা এলাকার ৬৬/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতো। আমার ভাইয়ের দুই ছেলে এক মেয়ে আমরা ছয় ভাই দুই বোন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...