দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না: দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেছেন, দুর্নীতিগ্রস্ত আমলাদের কেউ রেহাই পাবে না। বুধবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি।
আক্তার হোসেন বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিগ্রস্ত আমলাদের কেউ রেহাই পাবে না।
তিনি বলেন, টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল ও চেক…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে অভিযোগ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন
দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না: দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেছেন, দুর্নীতিগ্রস্ত আমলাদের কেউ রেহাই পাবে না। বুধবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি।
আক্তার হোসেন বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিগ্রস্ত আমলাদের কেউ রেহাই পাবে না।
তিনি বলেন, টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে…
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে…
