রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭২৫ মামলা

অনলাইন নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪ ৪:৫০ পিএম
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭২৫ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭২৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিষয় টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়।

এছাড়া ৯৩টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...