রাজধানীর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৪ এএম
রাজধানীর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোঃ মহিন উদ্দিন(৩২) কারাবন্দির মৃত্যু হয়েছে।

বুধবার(২৫ ডিসেম্বর)বিকালের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মইনল ইসলাম বলেন,
মোঃ মহিন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলে,
নিহত মোঃ মহিন উদ্দিন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার বাবার নাম মৃত বেচু মিয়া তিনি কোন মামলায় আসামি ছিলেন এই বিষয়ে আমরা কিছু জানতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে,তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...