পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন
ন্যাশনাল ব্যাংকের লেনদেন পাঁচ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে।
সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, পাঁচ দিন ন্যাশনাল ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন পাঁচ দিন বন্ধ থাকবে। ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে ব্যাংকের কার্যক্রম।
ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। তবে এ সময়ের মধ্যে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।
সম্পর্কিত খবর
বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করলো কাস্টমস
সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী

আরও পড়ুন