রাজধানীর ডেমরা রাস্তায় পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

অনলাইন নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪ ১২:০৯ পিএম
রাজধানীর ডেমরা রাস্তায় পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

রাজধানী ডেমরা থানাধীন সুলতানা কামাল ওভার ব্রিজের নিচে অজ্ঞাতনামা(৪৫)ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর)রাত ৮:৩০ এর দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক(এস আই)মোঃ আহসান হাবীব বলেন,
আমার প্রাই সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ডেমরার সুলতানা কামাল ওভার ব্রিজের নীচে অচেতন অবস্থায় পরে থাকতে দেখি।পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন,
নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতি ওই এলাকাতেই থাকতো।আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে, তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...