ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার’র জরুরী সংবাদ সম্মেলন

অনলাইন নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ২:০৪ এএম
ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার’র জরুরী সংবাদ সম্মেলন

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বিশি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার এর নিজ চেম্বারে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ডাঃ এস এম সরওয়ার- এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান পাখি ও ফজিত শেখ বাবুর বিভিন্ন প্রতারণার কথা তুলেন ধরেন।

তিনি এ্যাডভোকেট নজরুল ইসলাম এর ২ লাখ টাকা চেয়ে একটি উকিল নোটিশ সবার সামনে তুলে ধরেন এবং ফজিত শেখ বাবুর মিথ্যা সংবাদ প্রচার করার নিন্দা জানান।

তিনি আরো বলেন, ফজিত শেখ বাবু একটি গণমাধ্যমে তার বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করেন। এতে তার মানহানি হয় বলে উল্লেখ করেন এবং এডভোকেট নজরুল ইসলাম খান পাখির বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।

প্রতারর কৌশল উল্লেখ করে তিনি বলেন, পাখি তার কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে এবং বর্তমান আরো ২ লাখ টাকা দাবী করে তাকে উকিল নোটিশ পাঠায়। এমনকি টাকা না দিলে তাকে হয়রানির শিকার হতে হবে এই বলে তাকে হুমকি দেয়া হয়েছে।

উক্ত বিষয়ে তিনি এর সুষ্ঠু বিচার চেয়ে আইনের সহায়তা চান এবং সবাইকে তাদের প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...