রাজধানীতে দুর্বৃত্তর ছুরিকাঘাতে অটোরিক্সা চালক নিহত

অনলাইন নিউজ ডেস্ক
০১ জানুয়ারি ২০২৫ ১০:১৬ পিএম
রাজধানীতে দুর্বৃত্তর ছুরিকাঘাতে অটোরিক্সা চালক নিহত

রাজধানীর লালবাগ থানা জেএন শাহ রোড এলাকায় লিবার্টি ক্লাবের পাশে দুর্বৃত্তকারীর ছুরিকাঘাতে মোঃ মাহবুব আলম (৩২) যুবকের মৃত্যু।পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বুধবার (০১ জানুয়ারি)ময়নাতদন্তের জন্য মরদেহ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।মঙ্গলবার(৩১ ডিসেম্বর) মধ্যরাতের রাতের দিকে এই ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃআব্দুস সেলিম মিয়া বলে,
খবর পেয়ে রাত আড়াইটার দিকে লালবাগের জে,এন, শাহ,রোডস্থ লিবার্টি ক্লাব সংলগ্ন আলমগীরে বাসার সামনে রাস্তা মধ্যে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করিপরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন,
আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারি নিহত পেশায় অটো রিক্সা চালক ছিলেন। এর আগে এলাকার আলমগীর,জাহাঙ্গীর,স্বপনসহ সবার সঙ্গে তাদের সঙ্গে মিশতো এখন তাদের সঙ্গে না নেশায় তারা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে স্ত্রী জানায়। তবুও মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন,
আমার স্বামী পেশায় একজন অটো রিক্সা চালক ছিলেন,ঐ এলাকার আলমগীর জাহাঙ্গীর স্বপনসহ ১০-১৫ জন তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।আগে ওদের সঙ্গে থাকতো এখন ওদের সঙ্গে না যাওয়ায় তারা আমার স্বামীকে হত্যা করেছে বলে জানান তিনি।

তিনি আরো বলে,
আমাদের বাসালালবাগ শহীদ নগর ৮ নং গলি এলাকার বাসায় মোঃ বজলুর রহমানের সন্তান।নিহত দুই ভাই এক বোন,আমাদের১২বছর বিয়ে এখনো কোনো সন্তানাদি হয়নি বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...