নরসিংদীর শিবপুরে বিদেশী অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ১:৩০ পিএম
নরসিংদীর শিবপুরে বিদেশী অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আজিজুর রহমান “আজি বৈরাগীকে” গ্রেফতার করতে সক্ষম হয়।

শিবপুর মডেল থানার মামলা নাম্বার ১(১১)২৪ ধারা ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড।

তার দেয়া তথ্যমতে, মামলায় উল্লেখিত লুণ্ঠিত মালামাল তার নিজ বাড়ি থেকে ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায় তার টং দোকানের দক্ষিণ পূর্ব কোণে সুরক্ষিত স্থান হইতে একটি বিদেশী (৭.৬৫ পিস্তল) ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সৃষ্টিঘর এলাকার জয়নাল আবেদীন বৈরাগী ছেলে আজিজুর রহমান “আজি বৈরাগী” (৩২)। আজ (২১ ডিসেম্বর) এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন।

পুলিশ আরো জানায়, তার নামে ইতিপূর্বে একাধিক ডাকাতি, খুন ও প্রকাশ্যে মার্ডার করার জনশ্রুতি আছে। কিন্তু তার ভয়ে সৃষ্টিঘর এলাকায় তার বিরুদ্ধে কেউই মামলা করার সাহস পায়না। তার বিরুদ্ধে উদ্ধারকৃত মালামাল ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...