খুঁজুন

কয়রায় ঘুগরাকাটি ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ) উদযাপন

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ
কয়রায় ঘুগরাকাটি ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ) উদযাপন

খুলনা জেলার কয়রায় ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ) উদযাপন এবং আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও সবক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টায় (১৮ই সেপ্টেম্বর) দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী কয়রা উপজেলার বারবার নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদরাসার নিজস্ব অডিটোরিয়ামে দিনব্যাপী সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদেরকে  রজনীগন্ধার স্টিকার ও লাল গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও রচনা ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয় । 

উক্ত অনুষ্ঠানে খুলনা জেলা নায়েবে আমির ও অত্র মাদরাসার স্বপ্নদ্রষ্টা উপাধ্যক্ষ মাওলানা মোঃ গোলাম সরোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন অত্র মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ওসমান গনি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব নুরুল হক, গভর্নিং বডির অন্যতম সদস্য মাওলানা আব্দুস সালাম, খুলনা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ আবুজার গিফারি। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ইয়াছিন আরাফাত, সহকারী অধ্যাপক ও এমফিল গবেষণা মাওলানা আশরাফুল আলম, সহকারি অধ্যাপক  ইংরেজি ও  অনুষ্ঠান সঞ্চালক মোঃ শরিফুল আলম, সরকারী অধ্যাপক শ্যামনগরী মুফতি মোঃ আফতাবুজ্জামান, সিনিয়র মৌলভী মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ইসলামী বক্তা ফরিদপুরী প্রভাষক মাওলানা নুর আলম,  মাওলানা মোঃ গোলাম মোর্তজা,  প্রভাষক মোহাঃ দুরুল হোদা, প্রভাষক মাওলানা মিনারুল ইসলাম, প্রভাষক বাংলা অনুপম মন্ডল,  সিনিয়র সরকারি শিক্ষক খানজাহান আলী, সহকারী শিক্ষক মোঃ  হাবিবুর রহমান, সহকারী শিক্ষক   মোঃ আজিজুল ইসলাম, আইসিটি সহকারী শিক্ষক  আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মোঃ আকাশ মিয়া, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ মাহমুদুর রহমান, ইসলামী ধর্মীয় নেতা মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইউনুস আলী, এবতেদায়ী প্রধান মাওলানা জি এম জায়েদ আলী,  মাওলানা মোঃ ওয়ালীউল্লাহ, কারী মোঃ আলী হোসেন, প্রভাষক মাওলানা আব্দুল্লাহ, মৌলভী মোঃ মুজাইদুল ইসলাম ও অত্র মাদরাসার কর্মচারীবৃন্দ। 

অনুষ্ঠানে সভাপতি বলেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক  বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা রাখা খুবই প্রয়োজন, গবেষণা করে মানুষ  কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাঁদ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ, উপগ্রহ আবিষ্কার করছে। আগামীতে উদ্ভাবনের এই ধারা আরো বেশি সম্ভাবনাময়। প্রধান অতিথি  ছাত্র-ছাত্রীদেরকে বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে  ভালভাবে পড়ালেখা করে ভালো ফলাফলের পাশাপাশি একজন  ভালো মানুষ হতে হবে।

অন্যান্য অতিথিরা বলেন, অযথা সময় নষ্ট না করে যে যত পড়াশোনায় মনোযোগী হবে, সে তত বেশি সফলতার নাগাল পাবে। বর্তমান ধর্ম  উপদেষ্টা বলেন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে। এজন্য তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নেপোলিয়ান বলেছেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। তাই আমাদের ছেলেমেয়েদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হয়ে প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে সন্রাস, চাঁদাবাজ,  জঙ্গিবাদ ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজ তথা দেশকে বাঁচাতে হবে ।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

“একটি গাছ একটি প্রাণ, সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” স্লোগানকে সামনে রেখে শিক্ষা, মানবতা ও সমৃদ্ধির পতাকাবাহী সামাজিক সংগঠন, ঐতিহ্যবাহী সভ্যতার ভবানীগঞ্জ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। যা নিয়ে রীতিমতো এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন সংগঠনটির সকলে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভবানীগঞ্জ ইউনিয়নের জিয়ার খালের দুই পাড়ে সংগঠনটির একঝাঁক তরুণদের উদ্যোগে এই মহৎ কর্মসূচি পালন করা হয়।

এসময় অমলকি, জলপাই, তেতুল, হরিতকি, অর্জুন, চালতা, আতা সহ বিভিন্ন ধরনের প্রায় শতাধিক ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় যুবসম্প্রদায় সহ সভ্যতার ভবানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচি শেষে তারা নিয়মিত এমন উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি মনে করছেন, তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথও খুলতে পারে।

সাক্ষাৎকারে সোনি বলেন, দুই দেশের মধ্যে অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ বিষয়ে দুই দেশ একমত হলেও পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা সম্ভব হয়নি।

সোনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানেও বাংলাদেশ ভারতের আরও সক্রিয় ভূমিকা চায়। তার মতে, এ ক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া ভারতের তেমন কিছু করার নেই। কারণ, মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কথা শুনতে পারে। তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে সেই সুযোগ তৈরি হলে বাংলাদেশ ভারতকে এসব সমস্যা সমাধানে তার প্রভাব কাজে লাগানোর অনুরোধ করতে পারে বলে মনে করেন তিনি।

একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুলনামূলকভাবে ‘অনেক বেশি খোলামেলা’ এবং ‘ভারতবিরোধী নন’ বলে মন্তব্য করেছেন বিদ্যাভূষণ সোনি। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সোনি। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারেক রহমান তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা মানুষ। তিনি ভারতবিরোধী নন এবং নিজে এমন কোনও বক্তব্যও দেননি, যেটিকে ভারতের বিরুদ্ধে বলে মনে করা যায়। তাই ভারতও সতর্কভাবে এই সুযোগ তৈরি করার চেষ্টা করছে।’

তিনি বলেন, দুই দেশের সরকারি মুখপাত্ররা এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো মূলত রাজনৈতিক বক্তব্য। তবে দুই দেশের রাজনীতিবিদরা এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তাই তারেক রহমানের ভারত সফরের এখনও সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

সোনি বলেন, ‘আমি এ বিষয়ে খুবই আশাবাদী’। তার মতে, ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। তিনি বলেন, ‘তিনি (তারেক রহমান) যদি না আসেন, তাহলে এই সুযোগটি হারিয়ে যাবে। দীর্ঘ সময়ের জন্য এই যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। আমরা কেউই এই সুযোগ হারাতে চাই না। তাই আমি বেশ আশাবাদী।’

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে নয়াদিল্লি ও ঢাকার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমান দিল্লিতে গেলে সেটি হবে ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর তার প্রথম ভারত সফর। সফর নিয়ে আলোচনা চললেও এখনও কোনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক ফেসবুকে সরকারের সমালোচনা: ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার প্রবাসীর পাল্টা অভিযোগ: খাসির জন্য নয়, ১০ গুণ দেনমোহর ধরায় ভেঙেছে বিয়ে