শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে থাকলে রাজনীতি ছেড়ে দেব: বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আজকে যে সংকট ১৯৭১ সালেও এমনই সংকট সৃষ্টি হয়েছিল। শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন আমি রাজনীতি ছেড়ে দেব।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত এই উপমহাদেশের একটি বৃহৎ প্রতিবেশী দেশ। আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন, সে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সাথে কারো বৈরিতা নেই, আমাদের সঙ্গে সবার বন্ধুত্বই থাকবে। কিন্তু আমাদের ওপর কেউ প্রভূত্ব করবে, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনসহ অন্যান্যরা।
পরে আগামী ৯ দিনের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভাগীয় সম্মেলন শেষ করতে নেতাকর্মীদের তাগিদ দেন।
সম্পর্কিত খবর
মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প…
ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার
চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব
পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন

আরও পড়ুন
শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে থাকলে রাজনীতি ছেড়ে দেব: বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আজকে যে সংকট ১৯৭১ সালেও এমনই সংকট সৃষ্টি হয়েছিল। শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন আমি রাজনীতি ছেড়ে দেব।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত এই উপমহাদেশের একটি বৃহৎ প্রতিবেশী দেশ। আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন, সে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সাথে কারো বৈরিতা নেই, আমাদের সঙ্গে সবার বন্ধুত্বই থাকবে। কিন্তু আমাদের ওপর কেউ প্রভূত্ব করবে, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনসহ অন্যান্যরা।
পরে আগামী ৯ দিনের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভাগীয় সম্মেলন শেষ করতে নেতাকর্মীদের তাগিদ দেন।
সম্পর্কিত খবর
মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন…
ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ…
চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব
পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা…
