সড়ক দুর্ঘটনায় আহত ‘এখন টিভি’র সাংবাদিক মাসুমা আর নেই
রাজশাহীতে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল “এখন টিভি” এর সাংবাদিক মাসুমা আক্তার আর নেই। কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চারদিনের বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর আজ (১৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত শুক্রবার বিকেলে তিনি ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লায় যাচ্ছিলেন। ঢাকায় বাস থেকে নেমে সিএনজির সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলছিলেন তারা। এক সিএনজির সঙ্গে বনিবনা না হওয়ায় আরেকটি সিএনজি এসে তাদের সামনে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে ঘটে ভয়াবহ দুর্ঘটনা।
প্রথমে তার স্বামীকে উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রো-অ্যাকটিভ মেডিকেল-এ স্থানান্তর করা হয়, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মাসুমা আক্তার সাংবাদিকতা পেশায় নিষ্ঠাবান ও প্রতিশ্রুতিশীল ছিলেন। তার সহকর্মীরা বলেন, তিনি ছিলেন পরিশ্রমী, সাহসী ও দায়িত্বশীল এক সংবাদকর্মী। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
সম্পর্কিত খবর
টাঙ্গাইলে জামিনে কারামুক্ত দুই সাংবাদিক হাদী ও তপু
সাংবাদিক সমাজকে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত…
চট্টগ্রাম বন্দরে গণমাধ্যম নিয়ন্ত্রণের নির্দেশনা নজিরবিহীন ও বেআইনি: সিইউজে
নিবন্ধন ফিরে পেল সাংবাদিক ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’
সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে পিআইবি
বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সড়ক দুর্ঘটনায় আহত ‘এখন টিভি’র সাংবাদিক মাসুমা আর নেই
রাজশাহীতে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল “এখন টিভি” এর সাংবাদিক মাসুমা আক্তার আর নেই। কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চারদিনের বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর আজ (১৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত শুক্রবার বিকেলে তিনি ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লায় যাচ্ছিলেন। ঢাকায় বাস থেকে নেমে সিএনজির সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলছিলেন তারা। এক সিএনজির সঙ্গে বনিবনা না হওয়ায় আরেকটি সিএনজি এসে তাদের সামনে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে ঘটে ভয়াবহ দুর্ঘটনা।
প্রথমে তার স্বামীকে উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রো-অ্যাকটিভ মেডিকেল-এ স্থানান্তর করা হয়, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মাসুমা আক্তার সাংবাদিকতা পেশায় নিষ্ঠাবান ও প্রতিশ্রুতিশীল ছিলেন। তার সহকর্মীরা বলেন, তিনি ছিলেন পরিশ্রমী, সাহসী ও দায়িত্বশীল এক সংবাদকর্মী। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
সম্পর্কিত খবর
টাঙ্গাইলে জামিনে কারামুক্ত দুই সাংবাদিক হাদী ও তপু
সাংবাদিক সমাজকে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ…
চট্টগ্রাম বন্দরে গণমাধ্যম নিয়ন্ত্রণের নির্দেশনা নজিরবিহীন ও বেআইনি:…
নিবন্ধন ফিরে পেল সাংবাদিক ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’
সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে পিআইবি
বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম…

