আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়?
বিচার ব্যবস্থায় টাকা ও রাজনৈতিক সুপারিশের প্রভাবের কারণে সঠিক বিচার ব্যাহত হচ্ছে—এমন অভিযোগ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগার জামিন পেয়ে যাচ্ছে। অন্যদিকে, অর্থ বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক নির্যাতিত মানুষ আজও জামিন থেকে বঞ্চিত।’
শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছিল, সেগুলোকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে তিনি উল্লেখ করেন, ‘সেসব মামলার কারণে এখনো বহু নির্দোষ আলেম কারাগারে বা আদালতের বারান্দায় ঘুরছেন।’
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘কীভাবে এমন জামিন হয়? কার সুপারিশে? কোন আইনজীবী বা বিচারকের সহায়তায় তা সম্ভব হয়?’
এছাড়াও সারজিস আলম লিখেছেন, ‘প্রকাশ্য দিবালোকে সরকারের নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এত রক্ত ঝরল, অথচ নয় মাসেও একটি হত্যার বিচার শেষ হলো না। একটি মামলারও নিষ্পত্তি হলো না। তাহলে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এই ব্যর্থতা এড়াতে পারেন কি?’
সবশেষে তিনি মন্তব্য করেন, ‘তাহলে কি আমাদের এখন আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত নয়?’
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়?
বিচার ব্যবস্থায় টাকা ও রাজনৈতিক সুপারিশের প্রভাবের কারণে সঠিক বিচার ব্যাহত হচ্ছে—এমন অভিযোগ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগার জামিন পেয়ে যাচ্ছে। অন্যদিকে, অর্থ বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক নির্যাতিত মানুষ আজও জামিন থেকে বঞ্চিত।’
শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছিল, সেগুলোকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে তিনি উল্লেখ করেন, ‘সেসব মামলার কারণে এখনো বহু নির্দোষ আলেম কারাগারে বা আদালতের বারান্দায় ঘুরছেন।’
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘কীভাবে এমন জামিন হয়? কার সুপারিশে? কোন আইনজীবী বা বিচারকের সহায়তায় তা সম্ভব হয়?’
এছাড়াও সারজিস আলম লিখেছেন, ‘প্রকাশ্য দিবালোকে সরকারের নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এত রক্ত ঝরল, অথচ নয় মাসেও একটি হত্যার বিচার শেষ হলো না। একটি মামলারও নিষ্পত্তি হলো না। তাহলে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এই ব্যর্থতা এড়াতে পারেন কি?’
সবশেষে তিনি মন্তব্য করেন, ‘তাহলে কি আমাদের এখন আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত নয়?’
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…