তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলের

নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৫ ৮:৪২ পিএম
তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলের

ইসরায়েলের বিমানবাহিনী তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের মধ্যাঞ্চলের তেল নোফ বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে এই দাবি করেছেন তিনি।বিজয়ের পথে ইসরায়েল, বললেন নেতানিয়াহু

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মধ্যাঞ্চলীয় তেল নোফ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির।

ঘাঁটিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ইসরায়েলের বিমানবাহিনী ‌‌‌‘তেহরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে।’’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...