কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

নিউজ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬ ৮:৪৬ পিএম
কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন এবং কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার মধ্যেই এমন অবস্থানের কথা জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি জানান, আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী দফার কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।বাংলা সংবাদ

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত।’

তিনি জানান, দুই দেশের মধ্যে বিভিন্ন কাঠামোগত প্রক্রিয়ায় আলোচনা অব্যাহত রয়েছে। বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের বৈঠক হয়েছে।

পরবর্তী কনস্যুলার সংলাপেও সংশোধিত ভ্রমণব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। জয়সওয়াল বলেন, ‘বিদ্যমান আলোচনার কাঠামোর আওতায়, এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত।’ব্যাংকিং সেবা

এদিকে, সাম্প্রতিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চ্যুয়াল সম্মেলন ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ওই সম্মেলনে অংশ নেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যর্পণের দাবি আবারও জানায় ঢাকা।

তবে ওই সম্মেলন থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়, অনুষ্ঠানটি আয়োজনের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকেও সমর্থন করে না নয়াদিল্লি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...