নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, আবেদন শেষ ৭ আগস্ট

অনলাইন নিউজ ডেস্ক
০১ আগস্ট ২০২৫ ১২:৪৭ পিএম
নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, আবেদন শেষ ৭ আগস্ট

ইস্টার্ন ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির রিটেল ও এসএমই ব্যাংকিং বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩১ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী নবীন গ্র্যাজুয়েটদের এ নিয়োগে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার, ব্রাঞ্চ সেলস (রিটেল ও এসএমই ব্যাংকিং)।

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফ্ট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি এবং মাতৃত্বকালীন ভাতা ও ছুটির সুবিধা এবং এইচআর নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৭ আগস্ট, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...