মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

অনলাইন নিউজ ডেস্ক
০৭ আগস্ট ২০২৫ ১১:০৮ পিএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির সেন্ট্রাল ভেরিফিকেশন ইউনিট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

বুধবার (৬ আগস্ট) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ অ্যাসোসিয়েট ম্যানেজার।

বিভাগ: সেন্ট্রাল ভেরিফিকেশন ইউনিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনগুলোতে, বিশেষ করে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং আউটলুক দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ আগস্ট ২০২৫।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...