সিটিজেনস ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন

অনলাইন নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫ ১০:১৩ এএম
সিটিজেনস ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ক্যাশ ইনচার্জ/ক্যাশ অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগে ৮ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ আগস্ট থেকেই শুরু হয়েছে- চলবে ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটিজেনস ব্যাংক পিএলসি;

পদের নাম: ক্যাশ ইনচার্জ/ক্যাশ অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ আগস্ট ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...