স্নাতক পাসে নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

অনলাইন নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ১০:০৪ এএম
স্নাতক পাসে নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির রিটেইল লিয়াবিলিটি বিজনেস বিভাগ ট্রেইনি সেলস অফিসার/সেলস অফিসার পদে কর্মী নিয়োগ নেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি সেলস অফিসার/সেলস অফিসার

বিভাগ: রিটেইল লিয়াবিলিটি বিজনেস

লোকবল নিয়োগ: ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনপক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৫।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...