ঢাবির হল থেকে গাঁজাসহ ৪ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে গাঁজার আসর বসিয়ে আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার শিক্ষার্থী। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে মুজিব হলের পুরাতন ভবনের ১০৩ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
হলের প্রাধ্যক্ষ বলেন, আটক চারজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অধ্যাপক আখতারুজ্জামান জানান, তারা অন্য হল থেকে এই হলে তাদের এক বন্ধুর কক্ষে আসে। সেখানে তারা গাঁজা খাচ্ছিল এরকম অভিযোগ পাশের রুমগুলো থেকে শিক্ষার্থীরা জানায়। পরবর্তীতে সেখানে দুজন আবাসিক শিক্ষক যান। ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের চারজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
জকসু নেতাকে থাপ্পড় দেওয়া সেই ছাত্রীকে সাময়িক বহিষ্কার
এক দুই তিন চার, আদুভাই সিট ছাড়: ডাকসু
সাদিক কায়েমসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন

আরও পড়ুন
ঢাবির হল থেকে গাঁজাসহ ৪ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে গাঁজার আসর বসিয়ে আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার শিক্ষার্থী। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে মুজিব হলের পুরাতন ভবনের ১০৩ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
হলের প্রাধ্যক্ষ বলেন, আটক চারজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অধ্যাপক আখতারুজ্জামান জানান, তারা অন্য হল থেকে এই হলে তাদের এক বন্ধুর কক্ষে আসে। সেখানে তারা গাঁজা খাচ্ছিল এরকম অভিযোগ পাশের রুমগুলো থেকে শিক্ষার্থীরা জানায়। পরবর্তীতে সেখানে দুজন আবাসিক শিক্ষক যান। ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের চারজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার…
সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট…