খুঁজুন

সুপার ফুড ডিমের স্বাস্থ্যকর কয়েক পদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
সুপার ফুড ডিমের স্বাস্থ্যকর কয়েক পদ

ডিমকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। একে বলা হয় সুপার ফুড। আমিষ ছাড়াও ডিমে মেলে দেহের প্রয়োজনীয় বহু পুষ্টি উপাদান। অন্যান্য প্রাণিজ আমিষের চেয়ে ডিমের দাম তুলনামূলক কম। এছাড়া ডিম দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় যে কোনো পদ।

প্রোটিন ডায়েটে ডিম খেলে দ্রুত ওজন কমে। স্বাস্থ্যকর বলে কি যে কোনো খাবারের সঙ্গে ডিম খাওয়া যায়। পুষ্টিবিদরা বলেন, ডিমের সঙ্গে অনেক খাবার খাওয়া ঠিক নয়।

স্বাস্থ্যকর খাবারে ‘ফুড কম্বিনেশন’ বলে একটি কথা আছে। কোনো খাবারের সঙ্গে কোনটি খেলে উপকারে পাওয়া যাবে, তার কিছু নিয়ম আছে। যেমন, ওট্‌স বা রাগি খেলে তার সঙ্গে সবুজ শাকসবজি খাওয়া ভালো। ঠিক তেমনি ডিমের সঙ্গে যা খুশি খাওয়া যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে। ডিমের সঙ্গে কোন কোন খাবার খাওয়া স্বাস্থ্যকর, তা জেনে নিয়ে খেতে হবে।

১. ডিমের সঙ্গে পালং শাক:
ডিমের সঙ্গে পালং শাকের খুব ভালো ‘কম্বিনেশন’। এই দুটি একসঙ্গে খেলে ভিটামিন, প্রোটিন, ফাইবার ও আয়রনের ঘাটতি পূরণ হবে। পালং শাকে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে। ডিমে ভিটামিন বি-১২ এবং ভিটামিন ডি থাকে। সকালের নাস্তায় পালং দিয়ে অমলেট অথবা ডিম-পালং দিয়ে স্যান্ডউইচ করে খেতে পারেন। এতে ডিমের পুষ্টিগুণ বেড়ে পেট ভরা থাকবে।

২. ডিমের সঙ্গে টমেটো:
টমেটোর মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে, যা শরীরের জন্য উপকারী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ। ডিমের সঙ্গে টমেটো মিলে গেলে ভিটামিন ও ফাইবার পরিপূর্ণ থাকবে। পাশাপাশি অ্যান্টিঅক্সিড্যান্ট লাইকোপিন প্রচুর পরিমাণ পাওয়া যাবে।

৩. ডিমের সঙ্গে মাশরুম:
যারা ওজন কমাতে চান, তারা ডিমের সঙ্গে মাশরুম যুক্ত করে খেতে পারেন। ডিম সঙ্গে মাশরুম যোগ করলে শক্তিশালী প্রোটিন পাওয়া যায়। তাই ডিমের সঙ্গে মাশরুম খেলে শরীরের প্রোটিন, ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্টের চাহিদা পূরণ হবে। এছাড়া ডিমের স্বাদও বৃদ্ধি পাবে।

“তথ্যসূত্র: আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেস, হেলথলাইন।”

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক