জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সে-দিনই তিনি বিদায় নেন।
তার বিদায়ের পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে পূর্ণ সচিব ছিলেন না। এ সময় অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করেন।
সম্পর্কিত খবর
র্যাব সদরদপ্তর নির্মাণের জন্য ১৭২ কোটি টাকা অনুমোদন
কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম
৩ জেলার ডিসি প্রত্যাহার
যে কারণে চাকরি হারালেন গোলাম রাব্বানীর ছোট ভাই রুহানী
সিআইডির প্রধান হলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেফতার, শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

আরও পড়ুন