ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মাহমুদুল হাসান

অনলাইন নিউজ ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫ ৭:২৬ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মাহমুদুল হাসান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ডিএসসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক (৩) অনুযায়ী, মাহমুদুল হাসান ডিএসসিসির মেয়রের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন। তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি এই পদে কাজ করবেন এবং নিয়ম অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...