খুঁজুন

কুড়িগ্রামে ধরলার তীব্র ভাঙ্গনে আশ্রয় কেন্দ্র ও ভূমি অফিস সম্পূর্ণরূপে বিলীন

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে ধরলার তীব্র ভাঙ্গনে আশ্রয় কেন্দ্র ও ভূমি অফিস সম্পূর্ণরূপে বিলীন

কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজানী পাহাড়ি ঢলে প্রচন্ড স্রোতে ধরলা নদীর চলমান তীব্র ভাঙ্গনে বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়েছে।

৩ অক্টোবর ২০২৪ ইং বৃহস্পতিবার সকালে জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ খুদিরকুটি বন্যা আশ্রয়ে কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বৃহস্পতিবার রাতে সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরকারি কমিউনিটি ক্লিনিক বিলীন হওয়ার ৩ দিন পর ভয়াবহ ভাঙ্গনে খুদির কুটি বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস স্থাপনাটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে।

এলাকাবাসীর মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ,দেলদার, জাকির হোসেন, শাহানুর, নুর আলম , রতন, মিজানুর রহমান, আমিনুল সহ অনেকে জানান, গত কয়েক দিনের ভাঙ্গনে প্রায় ২ শত পরিবারের বসত ভিটা, ৫ একর আবাদি জমি ,পারিবারিক কবরস্থান বিলীন হয়ে গেছে।

অনেকে নিরাপদ স্থানে যাচ্ছেন। ভাঙ্গন কবলিত এলাকার পরিবারগুলো মানবতার সহিত দিন যাপন করছেন। ভাঙ্গন রোদে ও ভাঙ্গনে স্বীকার পরিবার গুলোর জন্য পূর্ণবাসনের দাবি জানায় তারা।

ভাঙ্গনের শিকার অনেকে কোথায় থাকবে দুশ্চিন্তায় পড়েছে আঙ্গনে শিকার পরিবার গুলো। বর্তমান ভাঙ্গনের সম্মুখীন হয়েছে খুদির কুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় সহ শত শত বসত বাড়ি ও আবাদি জমি।

এ ব্যাপারে বৃহস্পতিবার ৩ আগস্ট উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান মুঠোফোনে জানান বেগমগঞ্জ স্পটে ভাঙ্গন কবলিত এলাকায় আমি নিজে সব সময় খোঁজ খবর রাখছি এবং আমাদের লোক পাঠাচ্ছি সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা যায় তা আমি ইনশাল্লাহ করব ও করে যাচ্ছি।

এ প্রতিবেদক কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান ৩ অক্টোবর বৃহস্পতিবার এ প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন , আমরা বিষয়টি সব সময় খবর নিচ্ছি। ভাঙ্গন রোধে এ পর্যন্ত সাড়ে আট হাজার জিও ব্যাগ ফেলানো কাজ চলমান রয়েছে।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক