বাসাটির প্রতি মায়া জন্মে গেছে: সরকারি বাসা প্রসঙ্গে আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে রাজধানীর হেয়ার রোডের যে সরকারি বাসভবনে ছিলেন আসিফ নজরুল, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় সেটি ছাড়ছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে বাসা ছাড়ার বিষয়টি জানিয়ে তিনি লেখেন, ‘বাসাটির প্রতি তার মায়া জন্মে গেছে’।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।’

সরকারি বাসায় ওঠার কারণে সন্তানদের মন খারাপের কথাও উল্লেখ করেন তিনি। লেখেন, ‘ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা।’
তবে এখন বাসা ছাড়ার সময় এ জায়গার প্রতি এক ধরনের আবেগ তৈরি হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, ‘দু-এক দিনের মধ্যে আমরা চলে যাব এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে- বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘বিদায় হেয়ার রোড।’
অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পালন করেন আসিফ নজরুল। তফসিল ঘোষণার দিন থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান।
সম্পর্কিত খবর
খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল
রিসোর্ট কাণ্ড নিয়ে নতুন বিস্ফোরক দাবি মামুনুল হকের
আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন গুরুত্বপূর্ণ ২ উপদেষ্টা
সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিং: ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান
৭২ বছর বয়সে সেফ এক্সিট ভাবা দুঃখজনক: সড়ক উপদেষ্টা

আরও পড়ুন