দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা: নুর

অনলাইন নিউজ ডেস্ক
২৯ মে ২০২৫ ৯:৩৬ পিএম
দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা: নুর

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবারদের কঠোর সমালোচনা করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে নূরুল হক নুর বলেন, এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না। তো তোমাদের এতো দেশপ্রেম, তোমরা দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা?

তিনি আরও বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি, কারাবরণ করেছি আর তোমরা? গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশ গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানিয়েছো, ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক-ইউটিউব থেকে ডলারও কামিয়েছো, আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছো।

গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, এতো দেশপ্রেম ও সততা আর বীরত্ব থাকলে দেশে আসো। ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ কর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...