অনিয়মিত মেডিকেল কলেজ ও ভুয়া ডাক্তার তৈরির প্রতিষ্ঠান বন্ধে কঠোর অবস্থান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
দেশের বেসরকারি মেডিকেল কলেজ ও স্বাস্থ্য শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেছেন, ন্যূনতম মানদণ্ড পূরণ না করা কোনো মেডিকেল কলেজ বা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারবে না।
শনিবার (২৮ মার্চ) সচিবালয়ে নিজের দফতরে বিভিন্ন বেসরকারি মেডিকেলের ফাইল পর্যালোচনার সময় অনিয়মের চিত্র দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে এক ভিডিও বার্তায় তিনি জানান, পর্যাপ্ত শিক্ষক, হাসপাতাল সুবিধা ও রোগী সেবা না থাকা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নিয়মনীতি উপেক্ষা করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা মূলত ব্যবসায়িক রূপ নিয়েছে। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানের বৈধ জমি ও প্রয়োজনীয় নথিপত্র নেই, আবার বিএমডিসির অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে।
এসব অনিয়মের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সম্পর্কিত খবর
হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা হাজার ছুঁই ছুঁই
ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ১০০ ছাড়ালো
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
কফি খাওয়ার বদলে পায়ুপথে প্রয়োগ, কেন ভাইরাল ‘কফি এনিমা’?
কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বেতন বন্ধ
ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সুজানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প

আরও পড়ুন