ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

অনলাইন নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬ ৭:৩৬ পিএম
ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম।

আজ বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকার প্রথম নারী ডিসি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ফরিদা খানম বর্তমান জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হবেন এবং ঢাকার প্রশাসনিক ও বিচারিক (জেলা ম্যাজিস্ট্রেট) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...