হামে আরও ৯ মায়ের কোল খালি
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশু মারা গেছে। তাদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন। তাদের মধ্যে উপসর্গে ১ হাজার ১০৫ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন।
এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ জন।
সম্পর্কিত খবর
হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা হাজার ছুঁই ছুঁই
ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ১০০ ছাড়ালো
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
কফি খাওয়ার বদলে পায়ুপথে প্রয়োগ, কেন ভাইরাল ‘কফি এনিমা’?
কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বেতন বন্ধ
ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সুজানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প

আরও পড়ুন