উত্তর সিটির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন শুরু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে শুরু হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম।
আজ বুধবার (৯ অক্টোবর) থেকে ডিএনসিসির সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে এ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
গত ৬ অক্টোবর ‘জন্মসনদ নিয়ে ঢাকা দক্ষিণে ভোগান্তি, উত্তরে সেবা বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারিত হওয়ার পরিপ্রেক্ষিতে ওয়ার্ডভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ করার জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে সুষ্ঠুভাবে ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে।
ডিএনসিসির ওয়ার্ড নম্বর ১ থেকে ৩৬ পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ওয়ার্ড নম্বর ৩৭ থেকে ৫৪ পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হতো। গত ২৬ সেপ্টেম্বর সব কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের লিংক দেয়া আছে।
সম্পর্কিত খবর
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…

আরও পড়ুন
উত্তর সিটির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন শুরু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে শুরু হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম।
আজ বুধবার (৯ অক্টোবর) থেকে ডিএনসিসির সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে এ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
গত ৬ অক্টোবর ‘জন্মসনদ নিয়ে ঢাকা দক্ষিণে ভোগান্তি, উত্তরে সেবা বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারিত হওয়ার পরিপ্রেক্ষিতে ওয়ার্ডভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ করার জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে সুষ্ঠুভাবে ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে।
ডিএনসিসির ওয়ার্ড নম্বর ১ থেকে ৩৬ পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ওয়ার্ড নম্বর ৩৭ থেকে ৫৪ পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হতো। গত ২৬ সেপ্টেম্বর সব কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের লিংক দেয়া আছে।
সম্পর্কিত খবর
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া…
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে…
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
