মিরপুরে দেয়াল ধসের ঘটনায় তিন সংস্থার যৌথ তদন্ত কমিটি
রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের দেয়াল ধসে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৬ জন। এ ঘটনায় যৌথ তদন্ত কমিটি গঠনের তথ্য দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি এ তথ্য জানায়।
ডিএনসিসি বলেছে, রাজউক, গণপূর্ত বিভাগ ও সিটি করপোরেশনের সদস্যদের সমন্বয়ে গঠিত এ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

দুপুরে দেয়াল ধসের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান সাংবাদিকদের এ তদন্ত কমিটি গঠনের কথা বলেন।
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করে প্রশাসক বলেন, দেয়ালটি নির্মাণে ত্রুটি ছিল। দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এ বড় দুর্ঘটনা ঘটে গেলো।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাকি দেয়ালগুলো মজবুত করে নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

আপনার মতামত লিখুন