বেলকুচিতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
১৯ আগস্ট ২০২৬ ৭:২১ পিএম
বেলকুচিতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক ‘মতবিনিময় সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) সোহাগপুর সরকারি এস.কে. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক  এবং গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণের অংশগ্রহণে মাধ্যমিক শিক্ষার মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান,একাডেমিক সুপারভাইজার নাজির উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ,সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি শিক্ষক, গণিত শিক্ষক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষকব্ন্দ। 

​সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের বিশেষ করে গণিত, বিজ্ঞান ও ইংরেজিতে দক্ষতা অর্জনে শিক্ষকদের ভূমিকা এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...