সিরাজগঞ্জ সরকারি কলেজ আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন
সিগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “সিরাজগঞ্জ সরকারি কলেজ”এ বর্নিল আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল টূূর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বনাম গনিত বিভাগের শিক্ষার্থী এবং দ্বিতীয় খেলায় রসায়ন বিভাগের শিক্ষার্থী বনাম প্রাণিবিদ্যা বিভাগের খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় প্রাণীবিদ্যা বিভাগ ০-১ গোলে রসায়ন বিভাগ বিজয়ী হয় এবং দ্বিতীয় খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ০-১ গোলে গনিত বিভাগ বিজয়ী হয়।
সোমবার (২৪আগস্ট) সকাল ১১টায় অত্র কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর মহীদুল হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ন খালিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা, আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক প্রফেসর আতিয়ার রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র কলেজের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার, প্রভাষক আল-আমিন, ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ। খেলার পরিচালনা সার্বিক দায়িত্ব ছিলেন, কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুর রশিদ।
এসময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের আহবায়ক এস.এম, জুয়েল রানা, সিনিয়র যুগ্ন-আহবায়ক রোমান আলিফ, সদস্য সচিব আরিফুল ইসলাম রানা সহ অন্যান্যরা এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সকল ছাত্র-ছাত্রী, বিএনসিসি, রোভার স্কাউট এর সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন