স্বাধীনতার ৫৫ বছরেও দেশের জন্য কোনো সরকার শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি: আমিরে চরমোনাই

অনলাইন নিউজ ডেস্ক
২১ আগস্ট ২০২৬ ৯:১৯ পিএম
স্বাধীনতার ৫৫ বছরেও দেশের জন্য কোনো সরকার শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি: আমিরে চরমোনাই

বাংলাদেশ ইসলামি আন্দোলনের আমির পীরে চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীনতার ৫৫বছরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি কেউ দেশে শান্তি বয়ে আনতে পারেনি। যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের নির্বাচনী ইশতেহারে সাম্য ও ন্যায়বিচারের কথা থাকলেও বিগত কোনো সরকার তা বাস্তবায়ন করতে পারেনি।

তিনি আরো বলেন, প্রতিবারই সরকারকে নতুন শাড়ী পরিয়ে আশা আকাঙ্ক্ষা দেখানো হলেও ভিতরে তাদের অবস্থার পরিবর্তন হয়না। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাহ্যিক কার্যক্রম প্রশংসনীয় হলেও তার চারপাশে থাকা নেতাকর্মী ও নীতিনির্ধারক যারা আছেন সবাই দুর্নীতি ও চাঁদবাজির সঙ্গে জড়িত। তাই দুর্নীতি ও চাঁদাবাজদের দেশ থেকে উৎখাত করা না গেলে দেশের উন্নয়ন কখনো সম্ভব না। এসব দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তার নেতাকর্মীদের আহ্বান জানান।

আজ শুক্রবার(২১ই আগস্ট) বিকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামি আন্দোলন কর্তৃক আয়োজিত ‘নগর সম্মেলন’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

সম্মেলনে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ড. ইউনুস সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন, বিশিষ্ট শিক্ষক ও গবেষক ড. সারোয়ার হোসেন সহ ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা।

বক্তারা বলেন, দেশে ইসলামি মূল্যবোধ বিরোধী আইন পাশে বলিষ্ঠ কণ্ঠ ও শরিয়াহ বাস্তবায়নের উপর জোর দেয়ার কথা বলে। পাশাপাশি সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

সম্মেলনেটি ছিল ঢাকা উত্তর ইসলামি আন্দোলন কর্তৃক একটি নগর সভা। উক্ত সম্মেলনের উদ্দেশ্যে ছিল জনপ্রত্যাশা পূরণে শরিয়াহভিত্তিক রাষ্ট্র ও একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মানে সকলকে সেই আদর্শ ধারণে কাজ করা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...